শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কর্মস্থলে ফিরতে রাস্তায় গার্মেন্টস কর্মীদের চরম ভোগান্তি

কুড়িগ্রাম (রাজারহাট) প্রতিনিধি  গার্মেন্টস সহ রফতানি মুখী শিল্প কারখানা রোববার (১ আগস্ট) থেকে খোলার সিদ্ধান্তের কথা শুনে  ঈদে বাড়িতে আসা কর্মজীবী মানুষ বাধ্য হয়ে ঢাকায় ফিরছেন। ট্রাক, কাভার্ডভ্যানসহ যে, যেভাবে পারছেন ঢাকায় ছুটছেন। শুধু মহাসড়ক দিয়ে নয় আঞ্চলিক সড়ক দিয়েও ঢাকায় যাচ্ছেন কর্মজীবী মানুষ।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে রাজারহাটের গার্মেন্টস কর্মীরা  নদীপথে বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় যেতে দেখা যায়। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
উপজেলার  ডাংরারহাট  থেকে  ঢাকাগামী গার্মেন্টস কর্মী রাসেল ইসলাম জানান, কোরবানীর ঈদের ছুটিতে  বাড়িতে এসেছিলাম। গতকাল সিদ্ধান্ত হয়েছে রোববার থেকে গার্মেন্টস খুলবে। কোনো বাস চলাচল না করায় বাধ্য হয়ে দ্বিগুণ খরচে প্রথমে নৌকা দিয়ে নদী পাড় হই এবং পরবর্তীতে  ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছি ।