বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ২:৫৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে পৌঁছেছে জাপানের দেওয়া অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ টিকা

ডেস্করিপোর্ট  জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে টিকা বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে উপহার হিসেবে এ টিকা পাওয়া গেল।

জাপানের স্থানীয় সময় সোমবার (২ আগস্ট) রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা করে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস সোমবার সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানায়।

এর আগে ৩১ জুলাই বাংলাদেশকে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেয় জাপান। তার আগে গত ২৪ জুলাই প্রথম দফায় জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

এ নিয়ে তিন দফায় বাংলাদেশে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা দিলো জাপান। সব মিলে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা।