মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অলিম্পিকে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা নষ্ট করেছে বিছানা, ছিদ্র করেছে রুমের দেয়াল!

স্পোর্টস ডেস্ক  হোটেলের বিছানাপত্র নষ্ট করেছেন,ভেঙেও ফেলেছেন কয়েকটা, রুমের দেয়ালে ছিদ্র করেছেন। অলিম্পিকে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বিরুদ্ধে এসব কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে।

টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি জানিয়েছে, হোটেল রুম ছেড়ে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার অ্যাথলেটরা এইসব কাণ্ড ঘটিয়েছেন। এছাড়া শুক্রবার দেশে ফেরার পথে ফ্লাইটে ‘অগ্রহণযোগ্য আচরণ’ করেছেন তারা।

আয়োজক কমিটির এমন অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে ফুটবল ও রাগবি ইউনিয়ন। বিশেষ করে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের ফ্লাইটে ‘উগ্র আচরণ’বিষয়ে নিজস্ব তদন্ত শুরু করেছে রাগবি ইউনিয়ন।

এ বিষয়ে অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী ম্যাট ক্যারল বলেছেন, ওই ফ্লাইটের দায়িত্বে থাকা ক্রুদের থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি আমরা। তবে টোকিও থেকে যে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগের কথা বলা হচ্ছে তা আমরা খতিয়ে দেখব।

তবে এসব অভিযোগ আমলে নিতে চান না অলিম্পিকে অস্ট্রেলিয়ার দলনেতা ইয়ান চেস্টারম্যান। যদিও অভিযোগ অস্বীকার করেননি তিনি।

তিনি বলেন, কিছু তরুণ ভুল করেছে। তারা রুম যেভাবে ছেড়েছে, সেটা ঠিক হয়নি। কিন্তু তাই বলে রুমগুলো কোনোভাবেই পুরোপুরি নষ্ট করেনি তারা।যা ক্ষতি হয়েছে সেটা সামান্যই বটে। কার্ডবোর্ডের তৈরি বিছানা ভেঙে যাওয়া কোন কঠিন বিষয় নয়।