মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:৩৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে নিহত ১৭

ডেস্করিপোর্ট  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলিখাড়ি নামক স্থানে বজ্রপাতে পাঁচজন নারীসহ ১৭ জন নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন নারী ও ১২ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা সম্ভব হয়নি।

নিহতরা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট ডাইলপাড়া গ্রামে থেকে বিয়ে পরবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিতে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকার তেলিখাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে বৌ আনতে যাচ্ছিলেন।

বৃষ্টি শুরু হলে লোকজন নৌকা থেকে নেমে পদ্মার পশ্চিমপাড়ে ফেরিঘাটের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অবস্থানকালে ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে। ফলে ঘটনাস্থলেই নিহত হন ১৭ জন।

এ ঘটনায় অচেতন হয়ে পড়েন আরও সাতজন। তারা সবাই শিশু। নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের নিজ নিজ গ্রামে নেওয়ার জন্য নৌকা পদ্মা নদী পাড়ি দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব মরদেহ বাখের আলী ঘাটে নামানো হবে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব ঘটনাস্থলের পথে রয়েছেন বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।