মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৪৪
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে লাইভে এসে বাসায় হামলার মিথ্যা তথ্য দেন পরীমনি

ডেস্করিপোর্ট  ফেসবুক লাইভে এসে তার বাসায় হামলা ও ভাঙচুরের যে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

জানা গেছে, বুধবার বিকাল থেকে র‌্যাব ও পুলিশের সদস্যরা বনানীতে আলোচিত এই নায়িকার বাসার সামনে অবস্থান নেন। এরপর র‌্যাবের কয়েকজন সদস্য পরীমনির বাসায় যান। র‌্যাব পরিচয় দিলেও পরীমনি দরজা খুলেননি।

পরে র‌্যাবের অভিযান টের পেয়ে ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী। তিনি অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও অভিযোগ করেন, তার বাড়ির মেইনগেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে। তিনি দাবি করেন, পুলিশ পরিচয়ে তারা হামলা চালাচ্ছে। তবে কোন থানা থেকে আসছে তারা তা বলছে না।

তবে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে পরীমনির বাসায় ভাঙচুরের কোনো আলামত পাওয়া যায়নি।

লাইভে দেখা যায়, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত হওয়ার পর দরজা খুলেছেন। ততক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী বাসার সবার মোবাইল ফোন জব্দ করেছে। পাশাপাশি পরীমনির লাইভ বন্ধ করার জন্য বলেন। পরে তিনি লাইভ বন্ধ করেন।

গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমণিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সে অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরবর্তী সময়ে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পেয়ে যান।