শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:২৩
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

উজিরপুরে র‌্যাবের অভিযানে ৪৫৫ পিস ফেন্সিডিলসহ গ্রেফতার ২

উজিরপুর প্রতিনিধি  বরিশালের উজিরপুরে ইচলাদী টোল প্লাজায় আমভর্তি মিনি ট্রাক থেকে ৪৫৫ পিস ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৮। এসময় ওই ট্রাকের চালক মোঃ আফজাল ও হেলপার রঞ্জু হোসেনকে গ্রেফতার করে বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অফিসে নিয়ে যাওয়া হয়।

অভিযান পরিচালনা করেন মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিএডি মোঃ সাইফুল ইসলাম, এস আই হাবিবসহ বরিশাল র‌্যাব-৮’র একটি চৌকস টিম।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল র‌্যাব-৮। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসার্ট হইতে একটি আম ভর্তি মিনি ট্রাক যোগে বরিশাল হয়ে পটুয়াখালী জেলার দিকে একদল মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে যাচ্ছে।

র‌্যাব-৮ এর একটি টিম ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজায় আম ভর্তি ওই মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫৫ বোতল ফেন্সিডিলহ মাদক বিক্রির ৪ হাজার টাকা, ট্রাক চালক মোঃ আফজাল ও গাড়ীর হেলপার রঞ্জু হোসেনকে গ্রেফতার করে এবং মাদক বহনকারী মিনি ট্রাকটি জব্দ করে বরিশাল র‌্যাব-৮ অফিসে নিয়ে যায়। গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো ন-২০-০২৯২। পরে আসামীদের উজিরপুর মডেল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে র‌্যাবের ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ৪ আগস্ট বুধবার সকালে তাদের বরিশালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।