রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ৯:০৮
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

পটুয়াখালীতে একদিনে সর্বোচ্চ ১৮২ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে দিন দিন বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় একদিনে সর্বোচ্চ ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।

সিভিল সার্জন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১৮২ জনের পজিটিভ এসেছে। তবে গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যায়নি।

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৯০ জন। বর্তমানে মোট দুই হাজার ১৬৬ জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮৮ জন এবং বাড়িতে রয়েছেন এক হাজার ৯৭৮ জন।

এ পর্যন্ত ২৯ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।