রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

চীনের সিনোফার্মের সাড়ে ৭ কোটি টিকা কিনছে বাংলাদেশ

ডেস্করিপোর্ট  করোনাভাইরাস প্রতিরোধে টিকাদানে গুরুত্ব দিচ্ছে সারা বিশ্ব।বাংলাদেশ সরকারও সব দিক থেকে টিকা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।বর্তমানে দেশে টিকা সংকট দেখা দিয়েছে।এ পরিস্থিতিতে নতুন আশা জাগানিয়া খবর এসেছে সরকারের পক্ষ থেকে।

চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে সরকার।ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে দেড় কোটি ডোজ টিকার দাম।

বৃহস্পতিবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

ড. মোমেন জানান, বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চলতি মাসেই দেশে ৪৪ লাখ টিকা আসবে।এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা আসবে।এ ছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা।

এছাড়াও কোভ্যাক্সের বাইরে চলতি মাসে বিভিন্ন উৎস থেকে ক্রয় করা টিকাও দেশে আসবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে গণটিকা দেওয়ার কথা ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে গতকাল (বুধবার) জানানো হয়, টিকার সংকটে এই কর্মসূচি বন্ধ করা হয়েছে। তবে সীমিত পরিসরে টিকাদান চলবে।