বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:৩৫
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

হিজবুল্লাহকে সহযোগিতা করতে প্রস্তুত ইরাকের দুটি দল

অনলাইন ডেস্ক  ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে লেবাননের হিজবুল্লাহকে সম্পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে ইরাকি সংগঠন কাতাইব হিজবুল্লাহ এবং আন-নুজাবা।

শুক্রবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে রকেট হামলা চালিয়েছে তাতে অভিনন্দন জানিয়ে এ প্রস্তুতির কথা জানায় তারা।

কাতাইব হিজবুল্লাহ বলেছে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলকে শক্ত জবাব দিয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা প্রমাণ করে দিয়েছেন যে, তারা ইহুদিবাদী ইসরাইলের যেকোনো হঠকারিতার জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত।

উল্লেখ্য, ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী বৃহত্তর ফ্রন্ট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির শরিক দল হলো কাতাইব হিজবুল্লাহ ও আন-নুজাবা।

বুধবার ইসরাইলের সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়। এর মধ্যে একটি ইসরাইলি সীমান্তের কাছে লেবাননের ভেতরে আছড়ে পড়ে এবং অন্য দুটি সীমান্তের ভেতরে আঘাত হেনেছে। জবাবে ইসরাইল লেবানন ভূখণ্ডে কামানের গোলা নিক্ষেপ করেছে।

শুক্রবার সকালে ইসরাইলের উত্তরাঞ্চলে লেবানন ও সিরিয়া সীমান্তবর্তী এলাকার গোলান হাইটস ও নর্দান গ্যালিলির এইন কুনিয়া, স্নির এবং নেভে আতিবে রকেট হামলার পর সাইরেন বেজে ওঠে।

লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র হামলার বিষয় নিশ্চিত করে জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ইসরাইল অভিমুখে রকেট ছোড়া হয়েছে।

ধারণা করা হচ্ছে— ইসরাইলের বিমান হামলার জবাব দিতেই এ রকেট হামলা চালানো হয়।