শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৭
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ পেলেন ৫ নারী

ডেস্করিপোর্ট  নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখার জন্য এ বছর ৫ বিশিষ্ট নারী পেয়েছেন ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’। রবিবার (৮ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রবিবার (৮ আগস্ট) সকালে এ পদক দেয়া হয়।

পদক দেওয়ার অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

এবার দুজন মরণোত্তর পদক পেয়েছেন। তাদের মধ্যে ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম ও ‘শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া’ ক্যাটাগরিতে টাঙ্গাইলের জয়া পতি।

এ ছাড়াও পদক পেয়েছেন ‘কৃষি ও পল্লি উন্নয়নে’ পাবনার কৃষি উদ্যোক্তা নুরুন্নাহার বেগম, ‘রাজনীতিতে’ কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এবং ‘গবেষণায়’ নেত্রকোণার লেখক ও গবেষক নাদিরা জাহান (সুরমা জাহিদ)।

পদকপ্রাপ্তদের প্রত্যেককে দেয়া হয় ১৮ ক্যারেট মানের ৪০ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র।