মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:০২
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

সপ্তম রাজধানী দখল করল তালেবান

অনলাইন ডেস্ক  আরও একটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। মঙ্গলবার বিদ্রোহী গোষ্ঠীটি আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ দখল করে নেয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এক সপ্তাহেরও কম সময়ে আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে সাতটি দখল করে নিল তালেবান।

ফারাহর প্রাদেশিক পরিষদের সদস্য শাহলা আবুবর বার্তা সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার দুপুরে তালেবান যোদ্ধারা শহরে প্রবেশ করে। তারা গভর্নরের কার্যালয় ও পুলিশের সদর দপ্তর দখলে নিয়েছে।

ফারাহ আফগানিস্তানের দ্বিতীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর, যেটি তালেবানের দখলে গেল। এর আগে শুক্রবার ওই অঞ্চলের নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জ তালেবানের নিয়ন্ত্রণে যায়।

ধারণা করা হচ্ছে দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর ও বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে যেকোনো মুহূর্তে তালেবান হামলা চালাতে পারে। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ, কান্দাহারসহ আরও বেশ কয়েকটি অঞ্চলের দখল নিয়ে বিদেশি সেনা ও আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে তালেবানের।

তালেবানের হামলার মুখে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আঞ্চলিক কমান্ডারদের কাছে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র গনি সরকারকে নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে বলেছে।