মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ৯:০৫
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

ঢাকায় পৌঁছালো সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা

ডেস্করিপোর্ট  চীন থেকে আসা কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টিকা বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, চীন থেকে আরও ১৭ লাখ ডোজ টিকা বিমানবন্দরে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম টিকার চালান গ্রহণ করতে বিমানবন্দরের ভেতরে অবস্থান করছে।

এর আগে, বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় ১৭ লাখ টিকা নিয়ে ফ্লাইটটি রওয়ানা দেয়।

 

করোনা প্রতিরোধে চীন থেকে প্রথম দফায় গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা আসে। গত ৩০ জুলাই আরও ৩০ লাখ টিকা এসেছে। তবে, এই প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় টিকা এলো চীন থেকে। এছাড়া দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।