বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:০৬
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালে করোনায় একদিনে ১৪ মৃত্যু, আক্রান্ত ছাড়িয়েছে ৪০ হাজার

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে ৯ জনই বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এতে করোনায় সাতজন ও করোনা উপসর্গ নিয়ে সাতজন মারা যান। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৫৭৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত একদিনে বিভাগে নতুন করে ৩৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১২৬ জন, পটুয়াখালীতে ৫৮, ভোলায় ১১৮, পিরোজপুরে ৩২, বরগুনায় ২৭ ও ঝালকাঠিতে ১৬ জন।

এ নিয়ে বরিশাল বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৪০ হাজার ১১৯ জন।

এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২০৪ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৬৬ জন করোনা পজিটিভ। এ ছাড়া একই সময়ের ব্যবধানে সেখানে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।