বৃহস্পতিবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ১:২৩
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আফজাল

শামীম আহমেদ  মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জের (বিভাগের) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মোঃ আফজাল হোসেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জুলাই মাসের সর্বিক বিষয়ে পর্যালোচনা করে গৌরনদী মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেনকে রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। বরিশাল রেঞ্জের মাসিক অপরাধ ও পর্যালোচনা সভার প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান শ্রেষ্ঠ ওসি হিসেবে আফজাল হোসেনকে সম্মাননা ক্রেস্ট ও ভবিষ্যতে কর্মোদ্যম বৃদ্ধির লক্ষ্যে প্রশংসাপত্র প্রদান করেছেন।

পাশাপাশি একই থানার চৌকস এসআই মোঃ হারুন-অর রশিদ এবং এএসআই মোঃ আসাদুল ইসলাম বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন।