বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ৮:২৩
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

গৌরনদীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড থেকে দেলোয়ার তালুকদার (৫০) নামের এক ইয়াবা ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের সদস্যরা।

গ্রেফতারকৃত দেলোয়ার উপজেলার কসবা গ্রামের আব্দুর রহমান তালুকদারের পুত্র।

জেলা ডিবি পুলিশের এসআই সোহেল মোল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে মাদক বিক্রির সংবাদ পেয়ে টরকী বাসষ্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৪০ পিচ ইয়াবাসহ দেলোয়ার তালুকদারকে গ্রেফতার করা হয়।

রাতেই মাদক ব্যবসায়ী দেলোয়ারের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।