সোমবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫৩
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

ভোলায় কিশোরীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার দৌলতখান উপজেলায় জেসমিন (১৫) নামে এক স্কুলছাত্রীর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩আগস্ট) বিকেলে উপজেলার চরপাতা ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে নিজ ঘরে এ দূর্ঘটনা ঘটে।

গলায় ফাঁস লাগানো নিহত জেসমিন উপজেলার চরপাতা এলাকার আবুল কাশেমের মেয়ে। সে উপজেলার সুকদেব এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

দৌলতখান থানার অফিসার ইন চার্জ (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ নিজ ঘর থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় জেসমিনের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেয়েটি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।