বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩২
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

পুলিশ যে কোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষম

ডেস্করিপোর্ট  অপরাধে জড়ানো পুলিশ সদস্যদের শাস্তি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পুলিশ বাহিনীর যে সদস্যরা অপরাধে জড়িয়েছেন, তাদের সবারই শাস্তি হবে।

শুক্রবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ১৫ বছর আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়। যে কোনো দুর্যোগ মোকাবিলায় তারা সক্ষম। এই মহামারির সময়েও তারা ভালো কাজ করছে। কিছু পুলিশ সদস্য খারাপ কাজ করছে এবং এর শাস্তিও ভোগ করছে।