শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৫
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বরিশালে একদিনে করোনায় আরও ১১ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭০ জন। যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।আর এ সময়ের মধ্যে শনাক্তের দ্বিগুণ ৩৪৫ জন সুস্থতা লাভ করেছেন।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা ওয়ার্ডে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে বরিশালে তিন, বরগুনায় এক ও ঝালকাঠিতে একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭০ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭৬২ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৩৪৫ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬২৭ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৪৭ জন নিয়ে মোট ১৬ হাজার ৭১৭ জন, পটুয়াখালীতে নতুন ২০ জন নিয়ে মোট ৫ হাজার ৫৮১ জন, ভোলায় নতুন ৯৩ জনসহ মোট পাঁচ হাজার ৬২০ জন, পিরোজপুরে নতুন সাতজনসহ মোট চার হাজার ৯৬০ জন, বরগুনায় নতুন দুজনসহ মোট তিন হাজার ৪৮৬ জন ও ঝালকাঠিতে নতুন একজন নিয়ে মোট চার হাজার ৩৯৮ জন রয়েছেন।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জনের এবং করোনা ওয়ার্ডে দুজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯০৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৬০ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯০৫ জনের মধ্যে ৫০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১৬ জন ও করোনা ওয়ার্ডে আট ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৯৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬০ জন করোনা ওয়ার্ডে এবং ১৩৯ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ২০১ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৩০ দশমিক ৮৪ শতাংশ পজিটিভ শনাক্তের হার।