রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৩৪
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের বিলাসবহুল প্রাসাদে তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের সর্বশেষ গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরীফ দখলের পর সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের বিলাসবহুল প্রাসাদে বন্দুকধারী তালেবান সদস্যদের বিশ্রাম নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

মার্কিন সরকারের অন্যতম মিত্র হিসেবে পরিচিত আব্দুল রাশিদ দুস্তমের বিলাসবহুল প্রাসাদের স্বর্ণের কারুকাজ করা আসবাবপত্রে বসে তালেবান সদ্যসের বিশ্রাম নেওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাজার-ই-শরীফ তালেবান দখল নেওয়ার পর ওই অঞ্চলের দুজন কুখ্যাত শক্তিধর ব্যক্তির মধ্যে অন্যতম দুস্তম উজবেকিস্তানে সীমান্ত পেরিয়ে পালিয়ে যান।

৬৭ বছর বয়সী মিলিশিয়া নেতা দুস্তম এবং তার সহযোগী সাবেক গভর্নর আতা মোহাম্মদ নূর তালেবানের শত্রুদের মধ্যে অন্যতম। তারা দুজনই দেশটির চতুর্থ গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরীফ রক্ষার জন্য অঙ্গীকার করেছিলেন।

দুস্তম বলেছিলেন, তারা (তালেবান) কখনো পালাতে পারবে না। তাদের হত্যা করা হবে। আমি আফগানিস্তানের উত্তরাঞ্চল তালেবানের কবরস্থানে পরিণত করব।

বাস্তবে মাজার-ই-শরীফের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের সমগ্র উত্তরাঞ্চল তালেবানের দখলে চলে আসে। তবে দুস্তম আর আতা মোহাম্মদ নূর অক্ষত আছেন বলে টুইটারে জানিয়েছেন। ‘ষড়যন্ত্র’ এর কারণে মাজার-ই-শরীফের পতন হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।