শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে আরও ৭২ ট্রেন

ডেস্করিপোর্ট  রেলপ‌থে যাত্রী প‌রিবহ‌ণে চা‌হিদা বরাবরই।চলমান ট্রেনের স‌ঙ্গে আগামী বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে রেলবহরে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২৪ জোড়া মেইল, ক‌মিউটার চালু করা হচ্ছে। সবমিলিয়ে আরও ৭২টি ট্রেন চালু হচ্ছে।

এর আ‌গে লকডাউনের বিধিনিষেধ শেষে গত ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহণ শুরু হয়।

মঙ্গলবার সন্ধ্যায় রেলও‌য়ের অতি‌রিক্ত মহাপ‌রিচালক (অপা‌রেশন) সরদার সাহাদাত আলী জানান, আগামী ১৯ আগস্ট থেকে পুরোদমে যাত্রীবাহী ট্রেন চালু হ‌চ্ছে। ই‌তোম‌ধ্যে ১২ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২৪ জোড়া মেইল এবং কমিউটার ট্রেন চলাচলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তবে চট্টগাম-সিলেট রুটের জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-ময়মনসিংহ রুটের ঈশাখাঁ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন কোচ ও ইঞ্জিন মেরামত বা স্বল্পতার জন্য পরবর্তীতে চালানোর সুপারিশ করা হয়েছে।

তি‌নি ব‌লেন, ক‌ঠোর নি‌র্দেশনা মে‌নেই যাত্রী‌রা ট্রে‌নে ভ্রমণ কর‌তে হ‌বে। ট্রেনে সবাইকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা দেখা গেলে ক‌ঠোর ব্যবস্থা নেওয়া হ‌বে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই দেশে লকডাউনের কঠোর বিধিনিষেধ আরোপ হলে অন্য সব যাত্রীবাহী গণপরিবহণের মতো ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। ঈদ ঘিরে ১৫ জুলাই থেকে ২২ জুলাই লকডাউন শিথিল করা হলে রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন চালু করে।

এরপর ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হলে ট্রেনও থেমে যায়। সেই বিধিনিষেধের সময়সীমা ১০ আগস্ট শেষ হয়। ১১ আগস্ট থেকে বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০৪টি আন্তঃনগর ট্রেন এবং বা‌কিগু‌লো লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।