শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৪
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

নড়াইলে স্কুল ফাঁকি দিয়ে আড্ডা দেয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী আটক

নড়াইল প্রতিনিধি: স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা দেয়া ও পার্কে ঘুড়ে বেড়ানো দেখলেই আটক করা হবে। নড়াইলে স্কুল ও-কলেজের শিক্ষার্থীরা স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে বাহিরে ঘুরে বেড়াতে না পারে এর আলোকে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্কুল কলেজের পাশে ঘুরাফেরা করার অপরাধে অসংখ্য শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

নড়াইলের পুলিশ সুপার (এসপি), মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)’র মহতী উদ্যোগ আর নির্দেশ ক্রমে এ অভিযান পরিচালনা করেন শেখ ইমরান (সদর সার্কেল নড়াইল) তিনি জানান এ অভিযান চলাকালে স্কুল কলেজ ফাঁকি দিয়ে বাহিরে ঘুরে বেড়ানো অসংখ্য শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছি।

এদিকে নড়াইল পুলিশ সুপার নির্দেশ ক্রমে এ অভিযান পরিচালনা করেন,শেখ ইমরান (সদর সার্কেল) এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান,সকল স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অভিবাবকদের উদ্দেশে শেখ ইমরান(সদর সার্কেল নড়াইল),বলেন,আপনারা আপনাদের ছেলে মেয়েদের সব সময় খেয়াল রাখা উচিত,আপনাদের ছেলে মেয়ে স্কুল-কলেজের নাম করে বাড়ি থেকে স্কুল ড্রেস পরে কোথায় কি করছে আপনাদেরই খোজ খবর নিতে হবে। আপনাদের সন্তান আপনাদের আগামিদিনের অহংকার। এজন্য আপনারা আপনাদের সন্তানদের সঠিক ভাবে খোজ খবর নিন,আপনাদের ছেলে মেয়ে কোথায় কখোন কি করছে সেটা খেয়াল করুন। নড়াইল গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য সমাপ্ত করেন।

আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।