শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৭
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

ফুলবাড়ী সীমান্তে গুলিসহ পিস্তল উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের একটি বাশঁঝাড় থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি ভারতীয় পিস্তল উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার রাতে রিভলবার উদ্ধার করা হলেও বুধবার সন্ধ্যায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার-উল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৭ এর সাব পিলার ৪ এসের পাশে ফেলানীর মোড় এলাকায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার অনন্তপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার-উল-আলম ও সুবেদার মেজর মো. সিরাজুল ইসলাম এবং কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুকুল চন্দ্র রায়সহ বিজিবির একটি টহলদল অভিযান চালায়।

এ সময় বিজিবির টহল দলটি বাংলাদেশি চোরাকারবারীদেরকে ধাওয়া করলে ওই সীমান্তের বাঁশঝাড়ের পিস্তলের ব্যাগটি ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বাশঁঝাড় থেকে ব্যাগটি উদ্ধার করে গুলিসহ পিস্তল পাওয়া যায়।