বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:১২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষ থেকে এক হাজার পারিবারের মাঝে প্রধানমন্ত্রী’র উপহার সামগ্রী বিতরণ

ডেস্করিপোর্ট  বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষ থেকে এক হাজার পারিবারের মাঝে প্রধানমন্ত্রী’র উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভেচ্ছা উপহার সামগ্রী পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম’র পক্ষে থেকে নগরীর ১নং ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ও ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আমির বিশ্বাস।

শনিবার (২১ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার সময় বরিশাল নগরীর ১নং ওয়ার্ডের এক হাজার অসহায় পারিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ-সময় উপস্থিত ছিলেন বিসিসি’র ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিচ শরীফ, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা সুলতান মাহামুদ হাওলাদার, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন, মহানগর যুবলীগের নেতা আতিকসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।