শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৫২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট-৩ আসনের উপনির্বাচন ৪ সেপ্টেম্বর

ডেস্করিপোর্ট  সিলেট-৩ আসনে উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

হুমায়ুন কবীর বলেন, ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেহেতু ভোটের মাত্র দুদিন আগে নির্বাচন স্থগিত করা হয়েছিল, তাই এবার প্রচারের জন্য মাত্র এক দিন সময় দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত (এক দিন) প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

সিলেট-৩ আসনে দুবার তারিখ দিয়েও ভোট সম্পন্ন করতে পারেনি নির্বাচন কমিশন। সর্বশেষ ২৮ জুলাই এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এক রিট আবেদনের প্রেক্ষিতে ভোটের দুদিন আগে অর্থাৎ ২৬ জুলাই এ আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৫ আগস্ট এই আসনের ভোটগ্রহণ আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন হাইকোর্ট।