শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৫৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে বিরল বন্যপ্রাণী তক্ষকসহ ৫ পাচারকারী আটক

শামীম আহমেদ  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক সহ ৫ জনেক আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (২২ আগস্ট) রাতে নগরীর ২৪নং ওয়ার্ডস্থ ধান গবেষণা খেয়াঘাটের ” এ ওয়ান ফিড লিঃ” সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ সোমবার দুপুর ১২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বরিশাল মেট্রো ডিবি অফিস থেকে জানানো হয়, বিরল প্রজাতির একটি তক্ষকসহ ৫জন বন্যপ্রাণী পাচারকারী পাচারের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম কোতোয়ালি মডেল থানাধীন ২৪ নং ওয়ার্ডস্থ ধান গবেষণা খেয়াঘাটের ” এ ওয়ান ফিড লিঃ” সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় ওই এলাকা থেকে রাজাপুর থানাধীন গালুয়া গ্রামের মৃত মোক্তার আলী হাওলাদারের পুত্র মোঃ ছালেক হাওলাদার (৫৫), ধান গবেষনা রোডের বাসিন্দা মৃত নওশের আলীর ছেলে মোঃ দেলোয়ার হােসেন (৬০), সিকদার পাড়ার বাসিন্দা আবুল কালাম দুরানীর পুত্র মোঃ নিজাম উদ্দিন দুরানী (৩৪), ২৮নং ওয়ার্ড শেরে বাংলা সড়কের বাসিন্দা মৃত মালেক আকনের পুত্র মোঃ সুমন আকন(৩২) ও ধানগবেষনা রোডের জনৈক স্বপন মিয়ার বাসার ভাড়াটিয়া বাসিন্দা আঃ রাজ্জাক এর স্ত্রী মোসাম্মত হনুফা বেগম (২৫) কে একটি তক্ষকসহ আটক করেন।

আটককৃত তক্ষকটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি ওজন ১৮০ গ্রাম। এ-সময় আসামিদের কাছ থেকে বন্য প্রাণী অবৈধ চোরাচালানের কাজে ব্যবহৃত ৫ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন এবং উদ্ধারকৃত তক্ষক বন্য প্রাণী সংরক্ষন ও নিরাপত্তা বিভাগে হস্তান্তর প্রক্রিয়া চলছে।