শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৭
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

একনেকে ৫ হাজার ৪৪১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ডেস্করিপোর্ট  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করলে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা অনুমোদন দেন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভিডিও কনফারেন্স ও সরাসরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৪১ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৩৩৩ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ২ হাজার ৬১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৮ কোটি ব্যয় করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।