শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ৪:০৩
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

ভেনিজুয়েলায় প্রবল বর্ষণ, ১৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  ভেনিজুয়েলার আনদেসে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট কাদাপানির ঢল ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) কর্তৃপক্ষ একথা জানায়।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, পর্যটকদের কাছে আকর্ষণীয় ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় মেরিদা রাজ্যের কৃষি এলাকা মোকোটিজ ভ্যালিতে সাত দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সেখানের বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে মেরিদা তদারকি করা কর্মকর্তা জেহিসন গুজমান এ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও ফুটেজে টোভার গ্রামের একটি রাস্তায় বিভিন্ন যানবাহন ভেসে যেতে এবং আরো অনেক গাড়ি মাটির নিচে চাপা পড়ে থাকতে দেখা যাচ্ছে।

মেরিদা গভর্নর রামন গুয়েভারা জানান, মোকোটিজ নদীর পাড় পানির চাপে ভেঙ্গে যাওয়ায় টোভার গ্রামে ব্যাপক বন্যা হয়েছে। গ্রামটির বিদ্যুত ও টেলিফোন ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহর অভিমুখী বিভিন্ন রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

মেরিদা ভিত্তিক সাংবাদিক জেসাস কুইনতারো এএফপি’কে বলেন, ‘সেখানে খুবই খারাপ পরিস্থিতি বিরাজ করছে। এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন।’

‘এ অঞ্চলে ২০০৫ সালের পুনরাবৃত্তি ঘটতে দেখা যাচ্ছে।’ ওই বছর প্রবল বর্ষণের কারণে ৪১ জন প্রাণ হারান এবং ৫২ জন নিখোঁজ হন।