শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৪৩
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

মরে যাব, তবুও তালেবানের কাছে আত্মসমর্পণ করব না: পাঞ্জশিরের মাসুদ

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের তালেবান বিরোধী নেতা আহমদ মাসুদ বলেছেন, মরে গেলেও তিনি তালেবানের কাছে আত্মসমর্পণ করবেন না। ফ্রান্সের সংবাদমাধ্যম প্যারিচ মাচের কাছে এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিজ্ঞার কথা জানিয়েছেন।

আহমদ মাসুদ আফগানিস্তানের বিখ্যাত বিদ্রোহী কমান্ডার আহমদ শাহ মাসুদের পুত্র। তালেবান বিনাযুদ্ধে কাবুল দখলের পর তিনি পাঞ্জশিরে পালিয়ে যান।

তালেবানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আহমদ শাহ মাসুদের সন্তান। আমার শব্দভাণ্ডারে আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। এ সময় তিনি বলেন- আমি মরে যাব, তবুও তালেবানের কাছে আত্মসমর্পণ করব না।

উল্লেখ্য, শাহ আহমদ মাসুদ ছিলেন বিদ্রোহী মুজাহিদীন কমান্ডার। আশির দশকে সোভিয়েত বিরোধী লড়াইকে ব্যাপক বীরত্ব প্রদর্শনের কারণে তাকে ‘পাঞ্জশিরের সিংহ’ বলে অভিহিত করা হয়। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার দুইদিন আগে তালেবান ঘনিষ্ঠ সংগঠন আল কায়েদার হামলায় তিনি নিহত হন।

আফগানিস্তানের দূর্গ খ্যাত পাঞ্জশির কাবুল থেকে ৬৫ কিলোমিটার উত্তরপূর্বে হিন্দুকুশ পর্বতমালায় অবস্থিত। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী দখল করার পর এই উপত্যকায় বসে ‘ন্যাশনাল রেসিসট্যান্স ফ্রন্ট’ (এনআরএফ) নামে তালেবানবিরোধী বিদ্রোহীরা আত্মপ্রকাশ করেছে। এই দলে মিলিশিয়া যোদ্ধাসহ পালিয়ে যাওয়া আফগান সেনাবাহিনীর বিভিন্ন র‌্যাঙ্কের কর্মকর্তারা রয়েছেন।

দলে থাকা প্রভাবশালীদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ ও প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান। বিদ্রোহীরা আফগানিস্তানে যে সরকার গঠিত হবে সেখানে তাদেরকে রাখতে বলছেন। তাদের বাদ দিয়ে সরকার গঠন করা হলে তালেবানের বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

তবে তারা তালেবানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন।