শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫০
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

২৩৩ বছরের ইতিহাস ভেঙে শপথ নিলেন ক্যাথি হোচুল

অনলাইন ডেস্ক  মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ২৩৩ বছরের ইতিহাসে কোনো নারী গভর্নর হিসেবে নির্বাচিত হতে পারেনি। সেই ইতিহাস শেষ করলেন ক্যাথি হোচুল। রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন তিনি। খবর রয়টার্সের।

জানা যায়, ক্যাপিটলে হোচুলের একটি আনুষ্ঠানিক শপথ গ্রহণের কথা ছিলো। কিন্তু আইনগত কারণে রাতেই সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানটি করা হয়।

সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে কয়েক মাস ধরে জটিলতার পর রাজ্য সরকার কাজকর্ম আবার শুরু করতে এখন মরিয়া। হোচুল গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) ঠিক মধ্যরাতে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করেন।

জানা যায়, নিউ ইয়র্ক রাজ্যের রাজধানীতে এক সংক্ষিপ্ত এবং একান্ত অনুষ্ঠানে রাজ্যের পশ্চিমাঞ্চলের ডেমোক্র্যাট ক্যাথি হোচুল রাজ্যের প্রধান বিচারপতি জেনেট ডিফিয়োরের তত্ত্বাবধানে গভর্নর হিসাবে শপথ গ্রহণ করেছেন। তিনি পরে বাফেলো টেলিভিশন স্টেশন ডব্লিউজিআরজে-কে বলেন, তার কাঁধে ‘দায়িত্বের ভার’ তিনি অনুভব করেছেন।

তিনি আরও বলেন, ‘আমি নিউ ইয়র্কাবাসীকে বলব আমি কাজ করছি এবং আমি সত্যিই গর্বিত যে তাদের গভর্নর হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আশা করি তাদের হতাশ করবো না।’