সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:২০
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

কাবুল বিমানবন্দরে আবারও রকেট হামলা

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে সোমবার সকালে আবারও রকেট হামলা

মার্কিন সেনা প্রত্যাহারের শেষ সময়ে সোমবার সকালে আবারও কাবুল বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে।সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে একে একে পাঁচটি রকেট হামলা হয়েছে। তবে বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলো ধ্বংস করতে পেরেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে হামলার নেপথ্যে আইএস খোরাসানের (আইএস-কে) জঙ্গিরাই রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আমেরিকা।

২৪ ঘণ্টা আগেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই গাড়ি ধ্বংস করেছে আমেরিকার সেনাবাহিনী। বিমানবন্দরের হামলার জন্যই গাড়িটি সেখানে আনা হয়েছিল বলে দাবি আমেরিকার সেনাদের। সোমবার সকালের হামলা সেই ঘটনারই প্রত্যাঘাত বলে অনুমান করা হচ্ছে।

সোমবার হামিদ কারজাই বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারে একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয় বলে স্থানীয় সংবাদ সংস্থাগুলোর দাবি।

আফগানিস্তানের এক সাংবাদিক সেই সময়ের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, বিমানবন্দরের কাছেই কাবুলের আর্য টাউনশিপের বাসিন্দারা আমাকে জানিয়েছেন, তারা সকাল থেকেই কাবুলের আকাশে পর পর কয়েকটি রকেট উড়ে যেতে দেখেছেন।

রকেট থেকে ছিটকে আসা ধাতব কণা বৃষ্টির মতো ঝড়েছে আর্য টাউনশিপের বাড়িগুলোর ছাদে।