সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:২৪
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

পদ্মায় মসজিদ বিলীন, হুমকির মুখে ফেরিঘাট

ডেস্করিপোর্ট  দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমার সাথে সাথে বেড়েছে স্রোতের তীব্রতা। যে কারণে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে দৌলতদিয়া ৪নং ফেরিঘাট এলাকায়।

সোমবার (৩০ আগস্ট) আকস্মিক শুরু হওয়া এই ভাঙ্গনে মূহুর্তেই বিলীন হয় দৌলতদিয়া ৪নং ফেরিঘাট সংলগ্ন ছিদ্দিক কাজীর পাড়া জামে মসজিদসহ ৩টি বাড়ীর ভিটেমাটি ও ৩০ মিটার এলাকা। আতঙ্কে সরিয়ে নিচ্ছেন আশপাশের ঘরবাড়ি। ভাঙ্গনঝুঁকিতে রয়েছে দৌলতদিয়ার ১, ২, ৩ ও ৪ নং ফেরিঘাটসহ সহস্রাধিক পরিবার।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনার কারণেই আধঘণ্টার ভাঙ্গনে মসজিদসহ বেশ কয়েকটি ভিটেবাড়ী নিমিষেই পদ্মায় বিলীন হয়ে গেছে।
কোন বিবরণ উপলভ্য নেই।

এ প্রসঙ্গে দৌলতদিয়া ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য আশরাফ হোসেন বলেন, সোমবার সকালে হঠাৎ ৪নং ফেরিঘাট এলাকার আকস্মিক শুরু হওয়া এই ভাঙ্গনে মূহুর্তেই বিলীন হয় দৌলতদিয়া ৪নং ফেরিঘাট সংলগ্ন ছিদ্দিক কাজীর পাড়া জামে মসজিদসহ ৩টি বাড়ীর ভিটেমাটি ও ৩০ মিটার এলাকা। এ বিষয়ে জরুরি ভিত্তিতে সরকারের কাজ করা দরকার।