বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:০৬
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন করতে হবে : এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ার কুমারখালী থানা আকস্মিক পরিদর্শন করেছেন এসপি খাইরুল আলম।

শুক্রবার (৩ সেপ্টেম্বর)সন্ধা সাড়ে ৭ টার দিকে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম কুমারখালী থানা আকস্মিক পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সুষম দাপ্তরিক কর্মবন্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

রাত্রীকালীন আকস্মিক রোলকলের মাধ্যমে পুলিশ সুপার মাননীয় আইজিপি মহোদয়ের ৫টি নির্দেশনা দুর্নীতিমুক্ত হওয়া, মানুষকে নির্যাতন করা থেকে বেরিয়ে আসা, মাদকের সঙ্গে সম্পর্ক না রাখা, বিট পুলিশিং চালু করা এবং পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিত ও যথাযথ ভাবে পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। রোলকলে থানায় কর্মরত অফিসার ফোর্সের সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সাথে শ্রবণ, অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

আইজিপি মহোদয়ের নিদের্শনায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদানসহ বিট অফিসারদের মাধ্যমে ওয়ারেন্ট তামিলের নির্দেশনা প্রদান করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। অতঃপর পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম কুমারখালী থানার সংস্কারধীন অফিসার ও ফোর্স ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান তালুকদার অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, মোঃ রাকিবুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত কুমারখালী থানা, শেখ মোঃ রেফাতুল ইসলাম, ইনচার্জ কুমারখালী ফাড়ি, উপস্থিত অন্যান্য অফিসার ও ফোর্স।