শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নারীদের বিক্ষোভ থামাতে চাবুক ব্যবহার করছে তালেবান!

অনলাইন ডেস্ক  মন্ত্রিসভায় কোনো নারীকে পদ না দেওয়ার প্রতিবাদে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় বিক্ষোভ করেন কয়েকশ নারী। বুধবারের ওই বিক্ষোভে তালেবান নারীদের ওপর চাবুক আর লাঠি ব্যবহার করেছে বলে সিএনএনের প্রতিবেদনে জানা গেছে।

ওই বিক্ষোভের বেশকিছু ছবি আর ভিডিও সংগ্রহ করেছে সিএনএন। যেসব ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভরত নারীরা, ‘আফগান নারীরা দীর্ঘজীবী হোক’ বলে শ্লোগান দিচ্ছেন। কেউ কেউ ‘কোনো সরকার নারীর উপস্থিতি অস্বীকার করতে পারে না’ এবং ‘আমি বারবার স্বাধীনতার গান গাইব’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নিয়েছেন।

বুধবারের বিক্ষোভে অংশ নেওয়া এক নারী জানান, সদ্য ঘোষিত সরকারে কোনো নারীর পদ না থাকায় আমরা এখানে সমবেত হয়েছি।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন নারীর ওপর তালেবান চাবুক আর লাঠি ব্যবহার করেছেন বলে দাবি করে তিনি জানান, তারা চাবুক আর লাঠি নিয়ে আঘাত করে আমাদের ঘরে ফিরে গিয়ে আমিরাতকে স্বীকৃতি দিতে ও মেনে নিতে বলেন। কিন্তু আমরা কেন আমিরাতকে মেনে নেব, যেখানে আমাদের অন্তর্ভূক্ত করা হয়নি। এমনকি আমাদের কোনো অধিকারও দেওয়া হয়নি?

অবশ্য এ ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।