শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়ায় সিইসি নূরুল হুদা

অনলাইন ডেস্ক  রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়ায় গেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইটে রাশিয়ার উদ্দেশ্যে সিইসি নূরুল হুদা রওনা হন বলে তথ্য নিশ্চিত করেছেন তার একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম।

তিনি নিজেও সিইসির সফরসঙ্গী হয়ে এখন রাশিয়া অবস্থান করছেন। সিইসির এই সফরে নির্বাচন পর্যবেক্ষণ ছাড়াও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। সফর শেষে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি।

আজ শুক্রবার শুরু ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার ভোট চলবে।

নির্বাচনের ফলাফল থেকেই জানা যাবে, রাশিয়ার ক্ষমতাকাঠামোর উপর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিয়ন্ত্রণ সামনের দিনে কতটা থাকবে। ৪৫০ আসনের রাশিয়ার পার্লামেন্ট দুমায় এখন প্রেসিডেন্ট ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।