শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সাড়ে ১০ হাজার শ্রমিককে ভিসা দেবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক  ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি থেকে ইউ-টার্ন নিয়ে ব্রিটিশ সরকার শনিবার (২৫ সেপ্টেম্বর)ঘোষণা করেছে, ব্রিটেনে লরি চালক এবং পোল্ট্রিকর্মীর ঘাটতি কমাতে ১০ হাজার ৫০০ অস্থায়ী কর্মীর ভিসা দেবে ।

এই ভিসা কার্যক্রম আগামী মাস থেকে ডিসেম্বরের শেষ নাগাদ চালু থাকবে, দেশটি চালক ও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খাতে শ্রমিকের বিশাল ঘাটতির সাথে লড়াই করছে। এতে জ্বালানি সরবরাহ এবং অন্যান্য শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ট্যাঙ্কার চালকের ঘাটতির কারণে সাম্প্রতিক দিনগুলোতে পেট্রোল স্টেশনগুলোতে ভিড় সৃষ্টি হয়েছে, সরবরাহের অভাবে গ্যারেজ বন্ধ হয়ে যাওয়ার পরে আতঙ্কিত না হওয়ার জন্য সরকারের আহবান উপেক্ষা করে লোকরা স্টেশনে ভিড় করছে।

এই পদক্ষেপ প্রধানমন্ত্রী বরিস জনসনের সিদ্ধান্তের বিপরীত, তার সরকার ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি কঠোর করেছিল, তিনি বিদেশী শ্রমিকের ওপর নির্ভরতার অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।