শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

গুজব ও অসত্য সংবাদ রোধে পদক্ষেপ গ্রহণের সুপারিশ

ডেস্করিপোর্ট  গুজব ও অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সুপারিশ করেছে ঐ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য—তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি) ও মোহাম্মদ এবাদুল করিম অংশ নেন।

বৈঠকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে মানসম্মত অনুষ্ঠান তৈরি এবং দর্শক-শ্রোতাদের ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র, টেলিভিশন ইনস্টিটিউট ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের চলমান কার্যক্রম নিয়েও বৈঠকে পর্যালোচনা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম এনডিসি এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মো. শাহেনুর মিয়া প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।