বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৮
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

আমরা খাশোগি হত্যাকাণ্ডের মূলহোতাকে এখনও ভুলে যাইনি

অনলাইন ডেস্ক  ২০১৮ সালে ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে গিয়ে রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগির গুমের বিচার চেয়ে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই)।

শুক্রবার আবারও আন্তর্জাতিক এ সংগঠনটি এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের বিচার চায়। খবর আনাদোলুর।

এতে আইপিআই জানায়, তিন বছর হয়ে গেলো- কিন্তু আমরা এখন পর্যন্ত সাংবাদিক খাশোগি হত্যা মামলার বিচার পেলাম না।

সৌদি যুরবাজ মোহাম্মদ বিন সালমানকে ইঙ্গিত করে আইপিআই বিবৃতিতে বলেছে, আমরা হত্যাকাণ্ডের মূলহোতাকে এখনও ভুলে যাইনি।

আইপিআইয়ের ডেপুটি ডিরেক্টর স্কট গ্রিফেন বলেন, হত্যাকারীদের দায়মুক্তি মোটেও কাম্য নয়। আমরা এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিচার চাই।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত সৌদি নাগরিক খাশোগি ওয়াশিংটন পোস্টে যুবরাজের সমালোচনা করে বিভিন্ন নিবন্ধ লেখেন।

তুর্কি নাগরিক বাগদত্তা খাদিজা চেঙ্গিসকে বিয়ে করার ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ২০১৮ সালের ২ অক্টোবর তিনি ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশ করেন।

মার্কিন ও তুর্কি কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, সেখানে আগে থেকেই অপেক্ষা করা সৌদি হিট স্কয়াড তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার লাশ টুকরো টুকরো করে ফেলে। ওই দিনের পর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।