বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১২
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

বরিশালে স্কুল ছাত্রীকে অপহরন মামলায় গ্রেফতার-৬

শামীম আহমেদ  বাড়িতে হামলা চালিয়ে দশম শ্রেনীকে পড়–য়া ছাত্রীকে (১৭) অপহরনের ঘটনায় বুধবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ছয়জনকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাকুড়ি গ্রামের। এজাহারে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ও খাঞ্জাপুর বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে দীর্ঘদিন থেকে যৌণ হয়রানী করে আসছিলো পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের বাবুল মিত্রের পুত্র বিষ্ণু মিত্র (১৯)। অতিসম্প্রতি স্কুল ছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানোর পর বিষ্ণু মিত্রের পরিবারের কাছে বিচার দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে বিষ্ণু মিত্র তার ৮/১০জন সহযোগীদের নিয়ে স্কুল ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে তাকে (স্কুল ছাত্রী) অপহরন করে নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে বুধবার সকালে থানায় মামলা দায়ের করেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি বিষ্ণু মিত্র, অমিত বাড়ৈ, অলক বাড়ৈ, সৈকত বাড়ৈ, সাব্বির বেপারী ও জিহাদ মোল্লাকে গ্রেফতার করেছেন।