বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৩
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

কোন দুস্কৃতিকারী ভোট ডাকাতির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে : ডিসি জাকির হোসেন মজুমদার

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার বলেছেন,মানুষ যাতে সুন্দর পরিবেশে সুষ্ঠু ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে আমাদের সব রকম প্রস্তুতি আছে। ভোট কেন্দ্রে কোন দুষ্কৃতি কারী, ভোট ডাকাত,কোন সন্ত্রাসী কারো পক্ষেই দুস্কৃতি করার কোন সুযোগ নাই। যদি কোন অপরাধী ভোট ডাকাতির চেষ্টা করে জনগনকে ভোট প্রদানে বাধা দেয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।

বুধবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় ০৭ অক্টোবর বরিশাল সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচন ডিউটি সংক্রান্তে বিএমপি এয়ারপোর্ট থানায় ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।


এ সময় তিনি আসন্ন উপনির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের নির্বাচন চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ ফজলুল করিম ফজলু, সহকারী পুলিশ কমিশনার, (কাউনিয়া,এয়ারপাের্ট জোন) মােঃ রবিউল ইসলাম শামিম, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা কমলেশ চন্দ্র হালদার সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।