শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৬
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

আমাদের দারিদ্র্য বিক্রি করে ইউনূসরা নোবেল পেয়েছেন: নৌপ্রতিমন্ত্রী

ডেস্করিপোর্ট  বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে জিয়া-এরশাদ-খালেদা জিয়া বাংলাদেশকে ঋণগ্রস্ত দেশে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের দারিদ্র্য বিক্রি করে ইউনূসরা নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু আমাদের দারিদ্র্য দূর হয়নি।

বুধবার (৬ অক্টোবর) দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউনিয় পরিষদ কমপ্লেক্স ভবন ও পুনর্ভবা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল দেশ। কোনো কিছুর জন্য কাউকে সংগ্রাম করতে হয় না। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করে। তিনি বলেন, বাংলাদেশ এখন ঋণ দেয়। শ্রীলঙ্কার অর্থনীতি দুর্বল হয়ে গেছে। রাজাপাকষে (শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী) আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন, শ্রীলঙ্কার এই অর্থনৈতিক দুরবস্থায় সাহায্য করার জন্য। বাংলাদেশ সরকার সেখানে অর্থঋণ সাহার্য করেছে।

খালিদ মাহমুদ বলেন, আমাদের শান্তিরক্ষী বাহিনী সুদান, সোমালিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশের শান্তি রক্ষায় কাজ করছে। আমরা এখন মঞ্জুরি দেই। সুদানকে বাংলাদেশ সরকার মঞ্জুরী দিয়েছে। যেটা কখনো শোধ করতে হবে না। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এই জায়গায় গেছে। এটাই আমরা চেয়েছিলাম।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগে বিভিন্ন দেশের এয়ারলাইন্সের টিকিট কেটে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশে যেতে হতো। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেদের বিমান নিয়ে নিউইয়র্কে জাতিসংঘে সাধারণ অধিবেশনে গেছেন। এটা গর্বের ব্যাপার।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যমুনা ইকোনমিক করিডোর করার পদক্ষেপ নিয়েছেন। সেখানে স্যাটেলাইট সিটি হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হবে। সেভাবে তিনি পদক্ষেপ নিচ্ছেন। তিনি ডেল্টা প্ল্যান করেছেন। ১০০ বছর কিভাবে বাংলাদেশ উন্নয়ন ধরে রাখতে পারবে, সে উন্নয়ন পরিকল্পনা তিনি দিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বড়ির সভাপতি গোপেন্দ্র নাথ দেবশর্মা। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সুবজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়। সন্ধ্যায় প্রতিমন্ত্রী বোচাগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরে শুভ মহালয়া উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।