শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দক্ষিণ চীন সাগরে ‘অজানা বস্তুর’ সঙ্গে মার্কিন সাবমেরিনের ধাক্কা

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের সঙ্গে অজানা বস্তুর ধাক্কা লেগেছে। ডুবন্ত সাবমেরিনে এই ধাক্কায় বেশ কয়েক জন মার্কিন নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা যায়, দক্ষিণ চীন সাগর এলাকায় টহলের সময় এই ঘটনাটি ঘটেছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসএস কানেকটিকাট গত শনিবার ওই বস্তুটির সঙ্গে ধাক্কা খেলে ১৫ নাবিক আহত হয়। এর কারণ এখনও অজানা।

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় চীনা যুদ্ধবিমানের প্রবেশ নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই চরম বিতর্কিত দক্ষিণ চীন সমুদ্রে এই ঘটনা ঘটলো। মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সাবমেরিনটি এখন মার্কিন এলাকা গুয়াম অভিমুখে রওনা দিয়েছে।

এক বিবৃতিতে নৌবাহিনীর মুখপাত্র জানান, সাবমেরিনটির পারমাণবিক প্লান্ট এবং এলাকা আক্রান্ত হয়নি। এটি সম্পূর্ণ কার্যক্ষম রয়েছে। তবে আঘাতে সাবমেরিনটির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যালোচনা করা হচ্ছে।