শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:০৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

সামরিক লড়াই চায় না তাইওয়ান: প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক  সামরিক লড়াই চায় না তাইওয়ান। তবে নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী সবকিছুই করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন। চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে শুক্রবার (৮ অক্টোবর) তিনি এ কথা বলেছেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের অঞ্চল দাবি করে আসছে চীন। তবে সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এর মধ্যে গত চারদিনের ব্যবধানে তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে চীনা বিমান বাহিনীর প্রায় ১৫০টি বিমান অনুপ্রবেশ করেছে। অবশ্য গত এক বছর ধরেই বেইজিং এমন কর্মকাণ্ড করছে বলে অভিযোগ তাইপের।

তাইপে’তে একটি নিরাপত্তা ফোরামে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন বলেন, তাইওয়ান সামরিক লড়াই চায় না। আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ, স্থিতিশীল, অনুমানযোগ্য এবং পারস্পরিক উপকারী সহাবস্থান আশা করি। একই সঙ্গে তাইওয়ান তার স্বাধীনতা এবং গণতান্ত্রিক জীবনধারা রক্ষার জন্য যা কিছু করার সবই করবে।