শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:২৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

দেশে ৫ কোটি ৩৬ লাখ টিকা দেওয়া হয়েছে

ডেস্করিপোর্ট  দেশে ৫ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৫৩৮ ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। মজুত আছে এক কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৮৮২ ডোজ। এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে টিকা এসেছে ৬ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৪১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ১২০ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৭ হাজার ৫৫২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ২৯৪ জনকে।

গতকাল ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ হাজার ৫৮২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১২০ জনকে।

মডার্নার টিকা বৃহস্পতিবার প্রথম ডোজ নিয়েছেন ২ হাজার ৩৮৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৪৮১ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ২৪ লাখ ১৭ হাজার ৬৭৪ জন।