শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:০৯
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

মেশিনগান হাতে ছুটির আমেজে তালেবান

অনলাইন ডেস্ক  কাবুলের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। সেখানেই শতাধিক সহযোদ্ধাদের নিয়ে ছুটি কাটাতে গেছেন তালেবান সদস্য হামিদি। অবশ্য ছুটি কাটাতে গেলেও অস্ত্র সঙ্গে নিতে ভোলেননি তারা। মেশিন গান হাতে অনাসায়েই বিনোদন পার্কের ভেতর ঘোরাঘুরি করতে দেখা গেছে তাদের। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত আগস্টে ক্ষমতা দখলের আগের দীর্ঘদিনের সংঘাত এবং ক্ষমতা দখলের পর দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করে ব্যস্ত সময় কেটেছে তালেবানের। তাই রাজধানী কাবুলের কারঘা জলাশয়ের উপকূলে শুক্রবারের ওই ভ্রমণ ছিল তালেবানের জন্য বেশ স্বস্তির।

এ ব্যাপারে ময়দান ওয়ারদাক প্রদেশ থেকে আসা তালেবান যোদ্ধা হামিদি জানান, কাবুলে এসে প্রথমবারের মতো কারঘা সফর আমার খুব ভালো লাগছে… এখানকার সবাই আমাকে ও আমার সঙ্গীদের ভ্রাতৃত্বপূর্ণভাবে স্বাগত জানিয়েছে।

ওই বিনোদন কেন্দ্রে ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত তালেবান যোদ্ধারা দোকান থেকে চা ও হালকা খাবার কিনেছেন।

অনেক তালেবান সদস্যকে বিনোদন পার্কের জলদস্যু জাহাজ ও উড়ন্ত চেয়ার ক্যারোসেলসহ বিভিন্ন রাইডে ওঠার লাইনে দাঁড়াতে দেখা গেছে।

আফগানিস্তানের প্রত্যন্ত এলাকা থেকে আসা তরুণ যোদ্ধাদের অনেকেই গত আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো রাজধানী কাবুলে পা রেখেছেন। দেশের বিভিন্ন স্থানে নিজেদের দায়িত্বে ফিরে যাওয়ার আগেই রাজধানীর এই বিনোদন কেন্দ্র ঘুরে দেখতে চেয়েছিলেন তারা।

দীর্ঘ দুই দশকের লড়াইয়ের পর চলতি বছরের ১৫ আগস্ট দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। ক্ষমতা দখলের পর দেশটির নিরাপত্তা নিশ্চিত করাই এখন তালেবানের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর দেশটির মসজিদে হামলার ঘটনা বেড়ে গেছে। গত সপ্তাহে এ ধরনের অন্তত তিনটি হামলা হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

এর মধ্যে শুক্রবার কুন্দুজের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৫৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।