রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:০২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

গ্রেফতার করতে গেলে পুলিশকে আঁচলে বেঁধে রাখবেন: কাদের মির্জা

ডেস্করিপোর্ট  নোয়াখালীর এসপি, ইউএনও, ওসি একজোট হয়ে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘কাউকে গ্রেফতার করতে এলে পুলিশ আচঁলে বেঁধে রাখবেন। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা দেবেন।’

শনিবার (৯ অক্টোবর) বিকেলে বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ও পৌর মহিলা লীগের সমাবেশে তিনি এই নির্দেশ দেন।

কাদের মির্জা বলেন, ‘ভূমিদস্যুদের হাতে কোটি-কোটি টাকা মূল্যের সরকারি খাস জায়গার দখলদারিত্ব দিচ্ছে। পুলিশ ঘরে-ঘরে গিয়ে মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করতে না পেরে মা-বোনদের ওপর অত্যাচার, নির্যাতন, অশ্লীল আচরণ করছে। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।’

সমাবেশে উপস্থিত মহিলা আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বলেন, ‘পুলিশ কাউকে গ্রেফতার করতে গেলে দরজা খুলবেন না। বেশি বাড়াবাড়ি করলে আঁচল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখবেন। পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা করা হবে। আর কাউকে গ্রেফতার করলে লাঠিসোঁটা নিয়ে সম্মিলিতভাবে নারী-পুরুষ সেই পুলিশকে প্রতিরোধ করবেন।’

কাদের মির্জা আরও বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরও আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পুলিশ আমার গায়ে হাত দেয়। এরশাদের জাপা, খালেদার বিএনপি সরকারের আমলেও এরকম ঘটনা ঘটেনি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বকুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম শিফা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার মুরাদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন মুক্তা প্রমুখ।