শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৫
শিরোনাম :
শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি জনদুর্ভোগ লাঘবে নিজের বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার শিশু নিবাস পরিচালনা করছে: সমাজকল্যাণমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ইউএনওদের জন্য কেনা হচ্ছে আরও ৫০টি পাজেরো

ডেস্করিপোর্ট  সারা দেশে উপজেলা পর্যায়ে কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ৫০টি মিতসুবিশি পাজেরো জিপ কিনছে সরকার। গাড়িগুলো কেনা হবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে। প্রতিটি মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপের দাম পড়বে ৯০ লাখ ৩১ হাজার টাকা। মোট ব্যয় হবে ৪৫ কোটি ১৫ লাখ টাকার বেশি।

রোববার অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব জিপ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে ইউএনওদের ব্যবহারে প্রতিস্থাপক হিসেবে ৫০টি গাড়ি কেনা হবে এবং এগুলো কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম)। কারণ, উন্মুক্ত দর পদ্ধতিতে কেনাটা সময়সাপেক্ষ।

এরআগে গত বছরের ফেব্রুয়ারি মাসেও একইভাবে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ইউএনওদের জন্য ৫০টি পাজেরো গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছিল। তখন প্রতিটির দাম ছিল ৯৪ লাখ টাকা। সে হিসাবে ৫০টির দাম ছিল ৪৭ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় জানায়, সরকারি যানবাহন অধিদপ্তর ২০০৬-০৭ অর্থবছর থেকে ইউএনওদের সরকারি ও দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য জিপ গাড়ি কেনায় বরাদ্দ দিয়ে আসছে। বর্তমানে পুরোনো জিপগুলোর আয়ুষ্কাল শেষ হয়ে এসেছে। ফলে মেরামত করে প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার গতি কমে যাচ্ছে।