রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৩৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিবস পালিত

ডেস্করিপোর্ট  বরিশালে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিস্ট পুত্র শেখ রাসেলের জন্মদিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ৯টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে রক্ষিত বঙ্গবন্ধু ও মেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দেয় জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে নগরীতে একটি বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ের সামনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস।

এদিকে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে বরিশাল সার্কিট হাউজে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং সনাক বরিশালের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা।
অনুষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ২১ জনের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।

অপরদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে বিকেলে নগরীর কালীবাড়ি রোডে সিটি মেয়রের বাস ভবনে এক আলোচনা সভা এবং দোয়া-মোনাজাতের আয়োজন করে মহানগর ও জেলা আওয়ামী লীগ।

এদিকে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার জেলার বিভিন্ন উপজেলায় আলোচান সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।