ডেস্করিপোর্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বিএনপি একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বলেও ধর্মান্ধ ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠিকে প্রশ্রয় দেয়। বিভিন্ন সময়ে সরকারের নির্বাচন ঠেকানোর নামে দলটি সাম্প্রদায়িক উস্কানি তৈরি করেছিল। তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।
সোমবার বরিশাল নগরীর অভিযাত হোটেল গ্রান্ড পার্কে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিকেলে হোটেলের সাউথ গেটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফজাল বলেন, তারেক জিয়ার নেতৃত্বে নানা অপকর্ম হয়েছে। ঐ মানুষটির মগজ থেকে ২১ আগস্টের মত ঘটনা তৈরি হয়। তার দল সাম্প্রদায়িক বিষবাস্প ছড়িয়ে দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে।
তিনি আরও বলেন, যেসব স্থানে হামলা, ভাংচুর হয়েছে সেখানে স্থানীয়ভাবে সংকট থাকতে পারে। কোন ব্যাত্যয় হয়তো ঐ অঞ্চলে আছে। সেক্ষেত্রে স্থানীয় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক শক্তি সকলে মিলে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ঐ অঞ্চলে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে পদপদবীর জন্য ভিন্ন প্রেক্ষাপট সৃষ্টি করবে এটা দল বিশ্বাস করে না। তিনি সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, অসাম্প্রদায়ীক বাংলাদেশের জন্য আওয়ামী লীগ একাট্টা। দলে পদপদবির জন্য ভিন্নমত থাকতে পারে। তিনি বলেন, সাম্প্রদায়িক উস্কানী সৃষ্টি করে যারা হত্যা, সন্ত্রাস করে তাদের বিচার হবে না তা হতে পারে না।
মতবিনিময় সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ উপস্থিত ছিলেন।