মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০৯
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

বৃহস্প‌তিবার দে‌শে আসছে আরও ৫৫ লাখ টিকা

ডেস্করিপোর্ট  বৃহস্প‌তিবার (২১ অক্টোবর) চীন থেকে সি‌নোফার্মের আরও ৫৫ লাখ টিকা আসছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১৮ অক্টোবর) চী‌নের সি‌নোফার্ম থে‌কে ক‌রোনার ১০ লাখ ডোজ এবং নেদারল্যান্ডস থে‌কে দে‌শে আসে ১০ লাখ অ্যাস্টা‌জে‌নেকার টিকা। নেদারল্যান্ডস থে‌কে এবারই প্রথম দেশে টিকা এলো।

মাইদুল ইসলাম বলেন, সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। বৃহস্প‌তিবার (২১ অক্টোবর) রাত ১১টায় চীনের সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসর কথা রয়েছে।

এর আগে, গেল ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।