শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন : এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বরেছেন,বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ সুতরাং প্রত্যেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় বজায় রাখুন। এ দেশে সব ধর্মের নাগরিকদের অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমসহ সকাল ধর্মের সম অধিকার আছে এবং স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করারও অধিকার আছে।

কুষ্টিয়া জেলায় যদি কেউ অপরাধ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কেউ আইন হাতে তুলে নিবেননা, কোন বিষয়ে সন্দেহ থাকলে পুলিশ সুপার কুষ্টিয়ার কার্যালয়ে এসে অভিযোগসহ জানান। আইনের দৃষ্টিতে সবাই সমান ; যদি কেউ অপরাধ করে, তবে তা কুষ্টিয়া জেলা পুলিশের যে কোন ইউনিটকে জানান। কুষ্টিয়া জেলা পুলিশ আপনাদের সেবায় সদা জাগ্রত আছে।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম মিরপুর থানাধীন মালিহাদ (দাসপাড়া) এবং ১১ টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদী ইউনিয়নের প্রাকপুর বাজার পরিদর্শন কালে তিনি এসব কথা বলেছেন।

এর আগে বুধবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় মিরপুর থানাধীন মালিহাদ দাসপাড়া গ্রামের জনৈক নরেশ কুমার দাস ইসলাম ধর্মকে অবমাননা করে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এবং ২১ অক্টোবর সকাল অনুমান সাড়ে ৯ টার মধ্যে পোস্টটি ডিলিট করে দেয়। মুহূর্তে পোস্টটি ভাইরাল হলে এ নিয়ে মালিহাদ এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করে। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, অফিসার ইনচার্জ মিরপুর থানা, গোলাম মোস্তফাসহ মিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সংবাদ প্রাপ্তির এক ঘন্টার মধ্যে ফেসবুকে পোস্টকারী ১ নং আসামি নরেশ কুমার দাস, পিতা – মৃত সন্নাসী কুমার দাস এবং ২ নং আসামি রিপন দাস, পিতা – কালাচাঁদ দাস, উভয় সাং- মালিহাদ (দাসপাড়া) দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়, যার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি ও আইন শৃঙ্খলার অবনতি হতে রক্ষা পায়।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রথমে আসামি নরেশ কুমার এর বাড়িতে যান এবং নরেশ কুমারের বাড়ির আশপাশের হিন্দুধর্মের লোকজনদের সাথে কথা বলে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও অফিসার ইন চার্জকে নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন প্রাগপুর বাজারে আসামি নরেশের সেলুনের দোকান পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজন ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন।

পুলিশ সুপার পরবর্তীতে মালিহাদ বাজারের সকল দোকানদারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং
ইসলাম ধর্মকে অবমাননা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দানকারী নরেশ কুমার দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম উপস্থিত সবাইকে সতর্ক করে আরো বলেন সোশ্যাল মিডিয়া নিয়মিত ভাবে পুলিশের পক্ষ থেকে মনিটর করা হচ্ছে। ফলে আপনি বা আপনার পরিবারের সদস্য যারা আছেন, তারা কেউ যেন সোশ্যাল মিডিয়ায় খারাপ ছবি বা ভিডিও পোস্ট না করে এবং খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বলেন। এই ধরনের খারাপ পোস্ট দেওয়া এবং খারাপ কমেন্ট করা আইনের দৃষ্টিতে মারাত্মক অপরাধ। আইনের প্রক্রিয়া শেষে আসামি দ্বয়ের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল, উপজেলা নির্বাহী অফিসার, মিরপুর, অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, কুষ্টিয়া জেলার ডিবি পুলিশের সদস্যবৃন্দ, মিপুর থানার অফিসার – ফোর্স এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বর, মালিহাদ বাজার কমিটির সদস্য প্রমুখ।